প্রতিষ্ঠানের ইতিহাস

নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউট

নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের কারিগরি শিক্ষার একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী প্রকৌশলী তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

প্রতিষ্ঠানটি গোলাবাড়ী রোড, ০২ নং ওয়ার্ড, বাউফল পৌরসভা, বাউফল, পটুয়াখালী-এ অবস্থিত। মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশে অভিজ্ঞ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণের সুযোগ পায়।

আমাদের লক্ষ্য (Mission)

  • আন্তর্জাতিক মানসম্পন্ন কারিগরি শিক্ষা প্রদান।
  • দক্ষ, সৎ ও মানবিক প্রকৌশলী তৈরি করা।
  • শিক্ষার্থীদের বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করা।
  • শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা। 

⚡ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড কর্তৃক ২০১৪ সালে স্বীকৃত ভিন্ন ধারার আত্ম-প্রকাশ “নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউট” কারিগরী শিক্ষার মাধ্যমে নিজেকে তথা দেশকে স্বনির্ভর করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আত্মকর্মসংস্থানের বিভিন্ন সুযোগ থাকা সত্ত্বেও দেশের যুব সমাজ আজ বেকারত্বের অভিশাপে অভিশপ্ত। এ থেকে মুক্ত করার জন্য বেসরকারি উদ্যোগে উচ্চমান সম্পন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও সার্ভেয়ার গড়ার প্রত্যয় নিয়ে নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেছি। যেখানে ধূমপান ও দলীয় রাজনীতি মুক্ত পরিবেশে বিদ্যমান রাখতে অঙ্গীকারাবদ্ধ।

আমাদের ভিশন (Vision)

⚡ দেশের অন্যতম সেরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।

আমাদের কোর্সসমূহ

নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউটে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে নিম্নলিখিত টেকনোলজিতে শিক্ষার্থী ভর্তি করা হয়—

  • 📍 সার্ভে টেকনোলজি (Survey Technology)
  • 🏗️ সিভিল টেকনোলজি (Civil Technology)
  • ⚡ ইলেকট্রিক্যাল টেকনোলজি (Electrical Technology)
  • 💻 কম্পিউটার টেকনোলজি (Computer Technology)
    যেসব কারণে NSPI-তে আপনার সন্তান ভর্তি করবেনঃ
  • 📍 নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউট সরকার অনুমোদিত মান সম্মত বেসরকারী সার্ভে ইন্সটিটিউট সংক্ষেপে NSPI
  • 📍 মানসম্মত শিক্ষাদান, সাধ ও সাধ্যের মধ্যে কম খরচে দক্ষ সার্ভেয়ার ও  প্রকৌশলী তৈরীর জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। 
  • 📍 Global Village Context-এ আন্তর্জাতিক মানের মিড-লেভেল   ইঞ্জিনিয়ার ও সার্ভেয়ার তৈরি করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখাই আমাদের অঙ্গীকার।
  • 📍 বরেণ্য শিক্ষাবিদগণ নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউট এ অধ্যক্ষ, কাউন্সিলর ও উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন।
  • 📍 উচ্চ শিক্ষিত দক্ষ অভিজ্ঞ শিক্ষক দ্বারা NSPI  এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
  • 📍 সর্বাধিক গুরুত্বসহ প্রাকটিক্যাল ক্লাস করার অঙ্গীকার। ক্যাম্পাস দলীয় রাজনীতি, ধূমপানসহ মাদক মুক্ত রেখে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ ও অঙ্গিকার।
  • 📍 গণিত, বিজ্ঞানসহ সকল জটিল বিষয় সমূহের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা।
  • 📍 অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত রাখা এবং শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি অবহিত করা।
  • 📍 শিক্ষার মাধ্যমে আত্ম-বিশ্বাস, মানবিক গুনাবলির বিকাশ এবং দেশপ্রেম জাগ্রত করা।
  • 📍 নিয়মিত Counselling and Guidance এর ব্যবস্থা এবং সাপ্তাহিক পরীক্ষা নেওয়া। 
  • 📍 বাধ্যতামূলক ১০০% ক্লাসে উপস্থিতি।
  • 📍 দূরের ছাত্রছাত্রীদের জন্য আবাসিক ব্যবস্থা।
  • 📍 ডিজিটাল টাইম অ্যাটেনড্যন্স।
  • 📍 CCTV দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নজরদারী।
  • 📍 ইউনিফর্ম বাধ্যতামূলক। ইউনিফর্ম ছাড়া প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না।

 চাকুরীর সুযোগ

⚡ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করার পর দেশের বিভিন্ন সরকারি, আধা-সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের উপ-সহকারী প্রকৌশলী/সার্ভেয়ার পদে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদমর্যাদায় নিয়োগ পেয়ে পদোন্নতির মাধ্যমে নির্বাহী প্রকৌশলী পর্যন্ত পদমর্যাদা লাভ করা যায়। মাল্টিন্যাশনাল কোম্পানীতে অত্যন্ত আকর্ষণীয় বেতনে চাকুরীর সুযোগ আছে। দেশের সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজ, মাদরাসা, ভোকেশনাল। স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া যায়। NSPI  থেকে পাস করা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হয়।

কম্পিউটার ইঞ্জিনিয়ারদের চাকুরির নিশ্চয়তাঃ

⚡  বাউফল উপজেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা প্রাইমারিসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৪৫০টি, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে ২জন করে আইসিটি শিক্ষক নিবে। এই মর্মে প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার দিয়েছে। কিন্তু কম্পিউটারের শিক্ষক দেয়া সম্ভব হয়নি। কারণ কম্পিউটার সরকার বিদেশ থেকে L.C করে ক্রয় করে নিয়ে আসছে। কিন্তু আইসিটি শিক্ষক আনা সম্ভব হয়নি। কারণ যোগ্যতাসম্পন্ন আইসিটি শিক্ষক দেশেই তৈরি করতে হবে। একটু পর্যবেক্ষন করলে বুঝতে পারি পুরো বাউফল উপজেলায় কম্পিউটারে পাশ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষকের সংখ্যা হাতে গোনা ২০ থেকে ৩০ জন হতে পারে। আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন আগামী ৫ বছরে ১০০ জনের বেশী কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা কম, ধরে নেন ১০০ জন হলো, তাহলে ৫০-১০০ জন ইঞ্জিনিয়ার সকলের চাকুরি হলো। ৪৫০ শিক্ষা প্রতিষ্ঠানের ৯০০ পদের মধ্যে ১৫০ জন শিক্ষার্থীর সকলের চাকুরি হলেও ৭৫০টি পদ খালী থাকবে। যেহেতু উক্ত পদের সংখ্যার তুলনায় চাকুরী প্রার্থী নেই। যদি কারো সার্টিফিকেট থাকে তথা কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় তা হলে তাদের জন্য সে অপ্রতিদ্বন্ধী। তাহলে কী আমরা বুঝতে পারি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি নিশ্চয়তা কতখানি। এতো গেল একটি মাত্র ডিপার্টমেন্টের কথা। সরকারী এবং বেসরকারীভাবে এ রকম অনেক ডিপার্টমেন্ট রয়েছে।

ফলাফল মূল্যায়নঃ

⚡ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করার পর বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। সরকারী পলিটেকনিক ও NSPI  থেকে পাস করার পর প্রাপ্ত সার্টিফিকেট একই। কারণ সব সার্টিফিকেটই সরকারি।

আমাদের অঙ্গীকার

⚡ আমরা বিশ্বাস করি, কারিগরি শিক্ষা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি। তাই আমরা শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলি যাতে তারা উচ্চশিক্ষা, চাকরি এবং আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সফল হতে পারে। প্রতিটি শিক্ষার্থীর মেধা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

যোগাযোগের ঠিকানা

নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউট
📍 গোলাবাড়ী রোড, ০২ নং ওয়ার্ড
বাউফল পৌরসভা, বাউফল, পটুয়াখালী, বাংলাদেশ।